দুই বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর পাগার শিল্প এলাকায় গত বুধবার রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। রাত আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত কলাপসিবল গেট ভেঙে ওই এলাকার পাশাপাশি অবস্থিত রিতা রোজারিও ও মাইকেল সুজয় রোজারিও নামের দুই ব্যক্তির বাড়িতে ঢোকে। ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে দেড় লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় ডাকাতদের গুলিতে সুজয় রোজারিওর বাড়ির তত্ত্বাবধায়ক উইলিভারসন আহত হন।