দুই বাড়িতে ডাকাতি
নোয়াখালীর বেগমগঞ্জে গত শনিবার দিবাগত রাতে বিয়েবাড়িসহ দুই বাড়িতে পৃথক ডাকাতি সংগঠিত হয়েছে। উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর ও জিরতলী ইউনিয়নের জিরতলী গ্রামে ঘটনা দুটি ঘটে। ডাকাতেরা এ সময় টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক দুইটার দিকে একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মনসুর আহমঞ্চদ ভূঁইয়ার বাড়িতে ১৫-১৬ জনের সশস্ত্র ডাকাত হানা দেয়। ওই বাড়িতে দুই দিন আগে মনসুর আহমদের মেয়ের বিয়ে হয়েছিল। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। এ সময় প্রতিরোধের চেষ্টা করলে তারা বর মো. সাহাবুদ্দিন, শ্বশুর মনসুর আহমদ ভূঁইয়া ও তাঁর ছেলে মো. মাসুমকে বেদম প্রহার করে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে লুটপাট চালায়। হামলায় তাঁরা তিনজনই আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।গৃহকর্তা মনসুর আহমদ জানান, ডাকাতেরা তাঁর ঘরের আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকাসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ওই দিন রাত আড়াইটার দিকে জিরতলী ইউনিয়নের জিরতলী গ্রামের নূরনবী মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ১৪-১৫ জনের সশস্ত্র ডাকাতদল কৌশলে ঘরে ঢুকে। এরপর তাঁরা ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকাসহ কমপক্ষে দুই লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে।