দুই বাড়িতে ডাকাতি মা ও ছেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল বুধবার ভোররাতে প্রায় একই সময় মোগলাবাজার ও গোলাপগঞ্জের দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল ৫৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়েছে। গোলাপগঞ্জে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়িতে ডাকাতির সময় বাধা দিলে ডাকাতের মারধরে মা ও ছেলে আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সিলেটের মোগলাবাজার থানা এলাকার তুরুকখলা গ্রামে ভোররাত পাঁচটায় ১০-১২ জনের একদল ডাকাত আজিজ আহমদের বাড়িতে ঢোকে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে ৫৬ ভরি স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকজন ডাকাতদলের কাউকে শনাক্ত করতে না পারায় এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। পুলিশ ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।একই দিন ভোররাত চারটায় গোলাপগঞ্জের দাড়িপাতন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী নাছির আলীর বাড়িতে ডাকাতদল হানা দেয়। ঘরের দরজা ভেঙে ডাকাতেরা প্রবেশ করলে এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করে প্রতিবেশীদের সহায়তা পাওয়ার চেষ্টা করেন।