দুই বাড়িতে ডাকাতি মারধরে আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বি গ্রামে গত বুধবার রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদের মারধরে ৪ জন আহত হয়। আহতরা হলেন গৌড় চন্দ্র ঘোষ (৬২), ছেলে অপু ঘোষ (২৫) ও স্ত্রী মিনতি ঘোষ (৫০) এবং হারুন অর রশিদ (৩০)।গ্রামবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে ১৪-১৫ জনের ডাকাতদল প্রথমে কুসুম্বি গ্রামের গৌড় চন্দ্র ঘোষের বাড়ি এবং পরে গ্রামের প্রামাণিকপাড়ার আবদুর রহমানের বাড়িতে ডাকাতি করে।