দুই বিচারক হত্যা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ নভেম্বর, ঝালকাঠির দুই বিচারক হত্যা দিবস। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ২০০৫ সালের এদিনে ঝালকাঠির দুই বিচারক নিহত হন।
২০০৫ সালের এদিনে সকাল নয়টার দিকে সরকারি বাসা থেকে জেলা জজ আদালতে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে হামলা চালানো হয়।
ঘটনাস্থলেই মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহমেঞ্চদ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে। আহত অবস্থায় ধরা পড়েন হামলাকারী জেএমবির সদস্য ইফতেখার হাসান আল মামুন।
এরপর জেএমবির শীর্ষ নেতারা আটক হন। জঙ্গিদের ঝালকাঠিতে এনে জেলা জজ আদালতে চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ চলে। আদালত ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন।
দেশের বিভিন্ন কারাগারে ২০০৭ সালের ২৯ মার্চ ছয়জন জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হয়।
কর্মসূচি: নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সোহেল আহমেঞ্চদ ও জগন্নাথ পাঁড়ে হলরুমে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছেন আদালতের বিচারক ও কর্মচারীরা।
নিহত ব্যক্তিদের স্মরণে আজ সন্ধ্যায় ঘটনাস্থলে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।