দুই বিচারককে প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারককে প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল সোমবার সপ্তম দিনের মতো জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের আদালত বর্জন করে আইনজীবী সমিতি।
গতকাল জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সভাপতি এ এইচ এম আবদুর নুর ও সাধারণ সম্পাদক মো. রফিক উল্যাহ। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি বলেন, ওই দুই বিচারককে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি তারেক উদ্দিন চৌধুরী, এ কে এম হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শাহাদাত হোসেনসহ দেড় শতাধিক আইনজীবী।