দুই বিচারকের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে জ্যেষ্ঠ দুজন বিচারিক হাকিমের আমল গ্রহণের এখতিয়ার খর্বের প্রতিবাদে গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতি প্রতিবাদ সভা করেছে। এ এখতিয়ার হস্তান্তরের দাবিতে দুই দিনের সময়সীমা (আল্টিমেটাম) দিয়েছেন আইনজীবীরা।
গত রোববার হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিম মঞ্জুরুল হক খান এক চিঠিতে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া আক্তার ও রশিদ আহমেদের আমল গ্রহণের এখতিয়ার খর্ব করেন।
এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি গতকাল বার লাইব্রেরিতে প্রতিবাদ সভা ডাকে। জেলা আইনজীবী সমিতির সভাপতি চৌধুরী আশরাফুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবদুল মতিন খান, আরিফ চৌধুরী, ত্রিলোক কান্তি চৌধুরী, আলাউদ্দিন তালুকদার, তাজ উদ্দিন সূফি, নিলাদ্রী শেখর পুরকায়স্থ প্রমুখ।
আইনজীবী সমিতির সভাপতি চৌধুরী আশরাফুল বারী বলেন, একসঙ্গে দুটি আদালতের বিচারকের এখতিয়ার খর্ব করায় হবিগঞ্জে বিচার বিভাগে বিপর্যয় দেখা েদবে।
তিনি আরও বলেন, জেলায় এ দুজন ছাড়া আর কোনো জ্যেষ্ঠ বিচারক নেই। একটি সূত্র জানায়, সম্প্রতি কিছু রাজনৈতিক মামলায় জামিন দেওয়া নিয়ে বিচারিক হাকিম রোকেয়া আক্তার ও রশিদ আহমেদ একটি মহলের সমালোচনার মুখে পড়েন।