দুই বিচারকের নিয়োগ বাতিলের দাবি আইনজীবী সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের দুই বিচারকের নিয়োগ অবিলম্বে বাতিলের জন্য আইনজীবী সমিতি গতকাল সোমবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বিচারক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট ও আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে বিচারপতি নিয়োগের জন্য বিধিমালা প্রণয়ন করে তা গেজেটের মাধ্যমে প্রকাশের দাবিও রয়েছে। আইনজীবী সমিতি দুই বিচারপতির নিয়োগ বাতিলের দাবি করে আসছে। যোগাযোগ করা হলে সমিতির সম্পাদক বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, ২৫ এপ্রিল সমিতির জরুরি সভায় চার দফা সিদ্ধান্ত নেওয়া হয়। একটি সিদ্ধান্ত ছিল সমিতির এই সিদ্ধান্তগুলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ে পাঠানোর। গতকাল বিশেষ বার্তাবাহকের মাধ্যমে এসব সিদ্ধান্ত তুলে ধরে চিঠি পাঠানো হয়েছে।