দুই বিচারপতিকে স্থায়ী নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বিভাগের দুজন অতিরিক্ত বিচারককে স্থায়ী করা হয়েছে। তাঁরা হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
গতকাল সোমবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।