দুই বিচারপতির এখতিয়ার নিয়ে রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুজন বিচারপতির দায়িত্ব পালনের এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। গত মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।হাইকোর্টের আদেশের পর রিট আবেদনকারীদের আইনজীবী আবদুর রাজ্জাক জানান, তাঁরা এর বিরুদ্ধে আপিল করবেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই বিচারপতিকে নিয়োগের মাধ্যমে সংবিধান ও বিচার বিভাগের স্বাধীনতা লঙ্ঘিত হয়নি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের বিচারপতি নিজামুল হক ও সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীরের দায়িত্ব পালনের এখতিয়ার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী রিটটি করেন।