দুই বিচারপতির শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে অতিরিক্ত দুই বিচারক শপথ নিয়েছেন। তাঁরা হলেন বিচারপতি শাহিনুর ইসলাম ও কাসিফা হোসেন।
আজ সোমবার বেলা একটার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন পর্যায়ক্রমে তাঁদের শপথবাক্য পাঠ করান। গত বুধবার তাঁদের নিয়োগ দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উভয় বিভাগের বিচারপতিরা যোগ দেন।
এ নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল ৯১।