দুই বিডিআর সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর হাসপাতালে চিকিৎসাধীন দুই বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁরা হলেন সুবেদার কাজী সিরাজুল হক (৫২) ও ঝাড়ুদার খলিলুর রহমান (৫৬)।বিডিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের রাইফেলস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে কর্মরত কাজী সিরাজুল হক ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে যান। অন্যদিকে ঝাড়ুদার খলিলুর রহমান হূদরোগে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে বিডিআর হাসপাতালে মারা যান। তিনি সদর রাইফেল ব্যাটালিয়ন ঢাকায় কর্মরত ছিলেন।