দুই বিদেশি হত্যায় ষড়যন্ত্র উদ্ঘাটনের আহ্বান জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বিদেশি নাগরিক তাবেলা সিজার ও কুনিও হোশি হত্যাকাণ্ডে কোনো ষড়যন্ত্র আছে কি না, তার রহস্য উদ্ঘাটন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে দুই হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে না পারা জাতি হিসেবে লজ্জা এবং বেদনার। বিদেশিরা বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন।
ইউজিসি কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা: পৃথক বিবৃতিতে দলের নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আজাদ দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।