দুই বিদেশির চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শুরু হয়েছে দুই স্প্যানিশ শিল্পীর চিত্রপ্রদর্শনী। গতকাল বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ‘কালার অব বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। জুয়ান লোরেন্স ও ডুলসে কুসেডা ম্যাগরো—এই দুই স্প্যানিশ চিত্রশিল্পী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র সমালোচক আবুল মনসুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার, কবি ও সাংবাদিক আবুল মোমেন। প্রদর্শনীতে শিল্পীদের ৬০টি ছবি স্থান পেয়েছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।