দুই বিদ্যালয়ে চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য বাউশিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার গাছের চারা বিতরণ করা হয়েছে। গজারিয়ার অনলাইন পত্রিকা ‘আলোড়ন’-এর উদ্যোগে সকাল ১০টায় মধ্য বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রধান, ইউনিয়ন পরিষদের সদস্য এবাদুল হক, মো. আল মামুন প্রধান। বেলা তিনটায় মধ্য বাউশিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গাছের চারা বিতরণ করেন প্রবীণ সাংবাদিক আবদুল আজিজ মাহ্ফুজ, কে এম সবুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসাইন প্রমুখ।