দুই বিদ্যালয়ের পরীক্ষা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নীতিমালা উপেক্ষা করে মডেল টেস্টের নামে টাকা আদায়ের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সব বিদ্যালয়ের অনুষ্ঠেয় মডেল টেস্ট স্থগিত করা হয়েছে।প্রথম আলোতে গত রোববার ‘নীতিমালা উপেক্ষা করে মডেল টেস্টের নামে টাকা আদায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া অভিযোগ পাওয়া দুটি বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল সোমবার নবীনগর মডেল পাইলট উচ্চবিদ্যলয়ে এবং ১৫ এপ্রিল থেকে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চবিদ্যালয়ে মডেল টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পত্রিকায় নাম আসা দুটি বিদ্যালয়সহ উপজেলার অন্যান্য বিদ্যালয়ে অনুষ্ঠেয় সব মডেল টেস্ট স্থগিত করা হয়েছে। পাশাপশি ওই দুটি বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ পাঠানোরও সিদ্ধান্ত হয়েছে।মডেল টেস্টের ফি বাবদ ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় হওয়া টাকার বিষয়ে আবু তৌহিদ বলেন, আদায় হওয়া এসব টাকা পরবর্তী ষাণ্মাসিক পরীক্ষায় সমন্বয় করা হবে।