খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আজ মঙ্গলবার থেকে চিকিৎসাসেবা চালু হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র বিশেষায়িত এই হাসপাতালে ১০ বিভাগের মধ্যে মাত্র দুটি বিভাগ নিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে অন্য বিভাগগুলো চালু করে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানা গেছে।চিকিৎসা কার্যক্রম চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শেখ আবু নাসেরের স্ত্রী বেগম রাজিয়া নাসের। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।হাসপাতালের প্রকল্প পরিচালক মণি মোহন সাহা জানান, প্রাথমিকভাবে কার্ডিওলজিও ও নেফ্রোলজি এই দুটি বিভাগের চিকিৎসাসেবা চালু করা হচ্ছে। প্রতি বিভাগে ১৫টি করে মোট ৩০টি শয্যা নিয়ে বহির্বিভাগ ও আন্তবিভাগ (আউটডোর ও ইনডোর) চালু হচ্ছে। বাকি আটটি বিভাগ ছয় মাসের মধ্যে চালু করা হবে।১৯৯৯ সালে খুলনার মুজগুন্নি এলাকায় হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়।