দুই বিশিষ্ট চিকিৎসকের জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত দুই চিকিৎসক জাতীয় অধ্যাপক এম আর খান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেমের জন্য দোয়ার আয়োজন করেছেন তাঁদের সুহৃদরা। দেশের এই দুই বিশিষ্ট চিকিৎসক অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দ্রুত রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার বেলা তিনটায় রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল (বাড়ি-১৪/ই, সড়ক-৬, ধানমন্ডি) মিলনায়তনে বিশেষ দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে দুই চিকিৎসকের ছাত্র, সহকর্মী এবং গুণমুগ্ধ রোগীদের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি