দুই বিশ্ব নেতাকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব সাম্যবাদী আন্দোলনের নেতা কমরেড ফ্রেডরিক এঙ্গেলস ও কমরেড শিব দাস ঘোষের প্রতিকৃতি মঞ্চে ফুলের মাল্য দিয়ে রাখা। তাঁদের এ প্রতিকৃতিতে ‘স্যালুট’ জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সিলেট অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষা শিবির শুরু হয়েছে গতকাল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টায় শুরু হওয়া শিক্ষা শিবিরে ছাত্র ফ্রন্টের ৯ নম্বর অঞ্চলের (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার) সব নেতা অংশ নিয়েছেন। শিক্ষা শিবিরের প্রথম দিন কমরেড ফ্রেডরিক এঙ্গেলস ও কমরেড শিব দাস ঘোষের জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলা শাখার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়। সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্ট সিলেট অঞ্চলের ইনচার্জ ও কেন্দ্রীয় সদস্য রেজাউর রহমান।