দুই বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাল ৮ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে আজ বুধবার থেকে। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। দুই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার জানান, ঈদের ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে বিশেষ প্রয়োজনে অত্যাবশ্যকীয় সেবা (যেমন পানি, বিদ্যুৎ, টেলিফোন, নিরাপত্তা, মেডিকেল ও পরিবহন ইত্যাদি) চালু থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাল ৮ সেপ্টেম্বর বেলা ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় হল খুলে দেওয়া হবে। এতে আরও জানানো হয়, ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল আটটায় অনুষ্ঠিত হবে।