দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আর গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. গিয়াসউদ্দীন মিয়াকে।

রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে আজ রোববার পৃথক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।