দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বায়ত্তশাসিত ও সরকারি দুটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। আর গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্বদ্যািলয়ের উপাচার্য হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক মাহবুবর রহমান। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক চৌধুরী সারওয়ার জাহান। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী স্পিকার আবদুল হামিদ গতকাল এ বিষয়ে অনুমোদন দেওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করে।