দুই বোনকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপায় মাদ্রাসাছাত্রী দুই চাচাতো বোনকে ধর্ষণের মামলার প্রধান আসামি বাদশা হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে কাতলাগাড়ী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বাদশা হোসেনকে শনিবার রাত ১০টার দিকে কাতলাগাড়ি বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ওই দুই চাচাতো বোন কিত্তিনগর গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে। গত ২৩ ফেব্রুয়ারি তাঁদের প্রেমের ফাঁদে ফেলে বেড়াতে যাওয়ার কথা বলে গড়াই নদীর ধারে নিয়ে বাদশা ও তাঁর সহযোগীরা ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে৷