দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার ভৌওরী গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো স্থানীয় আবদুল কুদ্দুসের মেয়ে তাছফিয়া আক্তার (৬) ও ফাতেমা আক্তার (৪)। পারিবারিক সূত্র জানায়, গতকাল বুধবার সকাল আটটার দিকে খেলতে খেলতে দুই বোন নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে তল্লাশি করে তাদের উদ্ধার করা হয়। এরপর বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বরুড়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।