প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাপুর গ্রামে গতকাল বুধবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের মা কাজলী বেগম জানান, তাঁরা সোনাপুর গ্রামে বজলু মাস্টারের বাড়িতে ভাড়া থাকেন। গতকাল দুপুরে তাঁর দুই মেয়ে মার্জিয়া (৬) ও নুর বানু (১০) বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। তারা কেউ সাঁতার জানত না। প্রথমে মার্জিয়া পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে নুর বানুও তলিয়ে যায়। পরে গ্রামবাসী দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুটির বাবা নুরুল ইসলাম কাঁচপুরের একটি শিল্পকারখানার কর্মচারী।