দুই বোন হতাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে বজ্রপাতে দুই বোন হতাহত হয়েছেন। এর মধ্যে চারুবালা চাকমা (২৬) মারা গেছেন এবং মিটিনি চাকমাকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ন্যুয়েন খীসা জানান, হাসপাতালে পৌঁছার আগে চারুবালা মারা যান। আর মিটিনি চাকমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। রাঙামাটি অফিস