দুই বোনকে কুপিয়ে জখম, মামাতো ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলার টঙ্গীর এরশাদনগর এলাকায় গত বৃহস্পতিবার রাতে মামাতো ভাইয়ের বঁটির কোপে দুই বোন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় মামাতো ভাই রনিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, এরশাদনগর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে থাকেন রুবিনা (২৫), তাঁর স্বামী ও বোন ময়না (১৮)। তাঁদের সঙ্গে ভাড়া থাকেন রুবিনার মামাতো ভাই রনি। বৃহস্পতিবার রাত ১১টায় পারিবারিক কলহের জের ধরে রনি ওই দুই বোনকে কুপিয়ে আহত করেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে দুই বোনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনাস্থল থেকে আটক রনি বলেন, ‘রুবিনা কয়েক দিন ধরে ভাড়া বাড়াতে চাইছিলেন। বৃহস্পতিবার রাতে এ নিয়েই বাগিবতণ্ডা হয়। রাগের মাথায় আমি হাতের কাছে থাকা বঁটি দিয়ে দুই বোনকে কুপিয়েছি।’টঙ্গী মডেল থানার উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে রুবিনার স্বামী একটি মামলা করেছেন।