দুই বোনকে বাঁচাতে ৬০ লাখ টাকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুকাইয়া আহম্মেদ (৮) ও রুবাইয়া আহম্মেদ (৬) দুই বোন। দুজনই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। দেশেই তাদের উন্নত চিকিৎসা চলছে। পাশাপাশি বিদেশেও যোগাযোগ করা হচ্ছে। কলকাতার নারায়ণা রুদয়ালয়া হাসপাতালের চিকিৎসক শরৎ দেনদা বলেছেন, রুকাইয়া ও রুবাইয়াকে সুস্থ করে তুলতে তাদের অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) করতে হবে। এ জন্য প্রায় ৬০ লাখ টাকা দরকার। কিন্তু এত টাকা মেয়ে দুটির পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। কারণ, তাদের বাবা ঢাকার হাতিরপুলের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তা ছাড়া বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে তাদের অনেক টাকা খরচ হয়েছে। এ অবস্থায় তাদের অসহায় মা-বাবা দুই মেয়েকে বাঁচাতে সমাজের সহূদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: গাজী মো. তোফায়েল আহম্মেদ, ব্যাংক হিসাব নম্বর-৭৯২২, ইসলামী ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। যোগাযোগ: ০১৯১১-৪২৯৩১৭। বিজ্ঞপ্তি।