দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঘোড়াময়দান গ্রামের মুন্সীবাড়িতে দুই চাচাতো বোন পানিতে ডুবে মারা গেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। নিহত দুই বোন হলো, আবদুস সাত্তারের মেয়ে ছামিয়া আক্তার (৪) ও আবদুস সালামের মেয়ে জান্নাতুল ফেরদাউস (৪)। ছামিয়া ও জান্নাতুল বেলা সাড়ে ১১টার দিকে সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। দুপুরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।