দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রব কাজীর বাড়ির দুজন কাজের মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। নিহত মেয়ে দুটির নাম ছুমাইয়া (৯) ও সাবিনা ইয়াসমিন (৭)। তারা দুজন সম্পর্কে বোন। গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের কুঞ্জেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা কাচিয়া ইউনিয়নের দালালবাজার এলাকার দিনমজুর শাহে আলমের মেয়ে। ওদের মা মারা যাওয়ার পর আবদুর রব কাজী মেয়ে দুটিকে পালতে নিয়ে আসেন। বোরহানউদ্দিন থানার ওসি রতনকৃষ্ণ রায়চৌধুরী বলেন, গতকাল শুক্রবার সকালে শিশুদের মরদেহ দুটি ভোলা সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।