দুই ব্যক্তিকে সাত দিন আটকের ঘটনা তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে দুই ব্যক্তিকে সাত দিন আটকে রাখার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার। গতকাল মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে এই নির্দেশ দেওয়া হয়।গতকাল প্রথম আলোর ৫-এর পাতায় ‘সাত দিন আটকে রাখার পর দুজনকে জেলহাজতে’ শিরোনামে খবর প্রকাশিত হলে তা জেলা পুলিশ সুপার মো. আবদুল বাতেনের নজরে আসে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ডিবির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ও আবদুস ছালাম একটি অপহরণ মামলায় সন্দেহজনক আসামি হিসেবে ২২ জানুয়ারি দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন। গত সোমবার তাঁরা ওই দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করেন। তাঁরা ওই ব্যক্তিদের আদালতে না পাঠিয়ে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ ও অর্থ আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।