দুই ব্যক্তির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল সোমবার মাদক ব্যবসার দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব শমুশ্চুড়া গ্রামের মো. রমজান আলী (৪২) ও নয়াবিল গ্রামের মো. নছর আলী (৪৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ মোল্লা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার অভিযোগে গতকাল সকালে শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাসুদ অভিযান চালান। এ সময় শমুশ্চুড়া গ্রামে রমজানকে ৪০০ গ্রাম ও নয়াবিল গ্রামের নছর অলীকে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি