দুই ব্যক্তির জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের কচুয়ায় পর্নোগ্রাফি মজুত ও বিক্রির দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে কচুয়া বাজারে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন এ দণ্ড দেন। তাঁরা হলেন কচুয়া উপজেলা সদরের নজরুল ইসলাম শেখ (৩০) ও উপজেলার গোপালপুর গ্রামের মৃণাল হালদার (৪৩)। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন বলেন, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে কচুয়া উপজেলা সদর বাজারে অভিযান চালানো হয়। এ সময় ভাই ভাই মোবাইল সেন্টার ও গ্লাস প্যালেস নামে দুটি দোকান থেকে বিপুল পরিমাণের পর্নো ছবি, ভিডিওসহ দুটি কম্পিউটার জব্দ করা হয়।