দুই ব্যক্তির দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তসংলগ্ন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ ইয়ামিন খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন তাহিরপুরের কুনাটছড়া গ্রামের সিরাজ মিয়া ও বিশ্বম্ভরপুরের সিরাজপুর গ্রামের আবদুল ওয়াহিদ তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।