দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রেললাইন থেকে ট্রেনে কাটা এক ব্যক্তির এবং নির্বাসখোলা গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, মোবারকপুর গ্রামের আবদুল আজিজ (৩৫) নামের এক ব্যক্তি বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে নির্বাসখোলা গ্রামের রাস্তার পাশের একটি ডোবায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।