দুই ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর গ্রামে গত মঙ্গলবার রাতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, ব্যবসায়ী রেজওয়ান মিয়া ওই রাতে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আনু, আহাম্মদ আলী, রহিম ও আরিফের নেতৃত্বে ১০-১১ জনের একটি দল ব্যবসায়ী রেজওয়ানের ওপর হামলা চালায়। ওই ব্যবসায়ীর আত্মীয় ফয়সাল মিয়াকেও পিটিয়ে আহত করা হয়।