দুই ব্যবসায়ী ও এক বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত বঙ্গবন্ধু সেতুর নিচে গাইড বাঁধসংলগ্ন এলাকা থেকে বালু তোলার অপরাধে দুজন ব্যবসায়ী এবং পাবনার বেড়া উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক বখাটেকে কারাদণ্ড দিয়েছেন।সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল আহসান বঙ্গবন্ধু সেতুর নিচ থেকে বালু উত্তোলনের অপরাধে গত শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার সয়দাবাদ এলাকার আজাদ রহমান ও তাঁর সহকর্মী রতন দাসকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম জানান, সোনাপদ্মা গ্রামের ইব্রাহিম হোসেন (২৫) গতকাল সকালে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে জড়িয়ে ধরার চেষ্টা ও পিছু ধাওয়া করেন। ছাত্রীটি দৌড়ে স্কুলে গিয়ে ঘটনাটি বললে শিক্ষকেরা বেড়া থানার পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলের পার্শ্ববর্তী রাকশা বাজার থেকে ইব্রাহিমকে আটক করে। পরে সকাল ১০টার দিকে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ওই বখাটেকে আট মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকালই ওই বখাটেকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।