দুই ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কের তীরনই সেতু এলাকায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া আরও সাতজন আহত হয়েছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লাহিড়ী হাট থেকে নছিমনে করে গরু নিয়ে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ব্যবসায়ীরা ফিরছিলেন। এ সময় তীরনই সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে অতিক্রম করতে গেলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী পীরগঞ্জের সেনুয়া গ্রামের ফজলুল হক (৪০) ও একই উপজেলার ভাকুড়া গ্রামের সাদ্দাম হোসেন (৩২) নিহত হন। দুর্ঘটনায় ওই নছিমনে থাকা আরও সাত আরোহী আহত হন। স্থানীয় লোকজন আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চারজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন।