দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে গত শুক্রবার পঞ্চগড়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পলিথিন ব্যবসায়ী হকিকুল ইসলামকে ৩০ হাজার ও আবদুল গনিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিকেলে পঞ্চগড় বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় বাজারের পলিথিন ব্যবসায়ী হকিকুল ও গনির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেন আদালত। পরে তাঁদের ওই জরিমানা করা হয়। শাহীন রেজা বলেন, নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের ৬(ক) ধারায় ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।