দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে সার বিক্রির অপরাধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গত রোববার দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্র জানায়, উপজেলার বেখৈরহাটি ইউনিয়নের বেখৈরহাটি বাজারে ব্যবসায়ী আসাদ মিয়াকে ১৫ হাজার টাকা এবং আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে ব্যবসায়ী জয়নাল আবেদীনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম জানান, সার বিক্রির সরকারি অনুমোদন না থাকায় তাঁদের জরিমানা করা হয়েছে।