দুই ব্যবসায়ীকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা
উন্নতমানের লেবেল লাগিয়ে নিম্নমানের লুঙ্গি বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে কাপড়ের হাটের দুই ব্যবসায়ীকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন এনায়েতপুর থানার সোনাতলা গ্রামের আবদুল মতিন এবং শাহজাদপুর উপজেলার মনিরামপুর বাজারের প্রিন্টিং কারখানার মালিক মিজবা উদ্দিন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বকুল জানান, সিরাজগঞ্জ র্যাব-১২-এর সহায়তায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর শহরের কাপড়ের হাটে অভিযান চালিয়ে নিম্নমানের লুঙ্গির গায়ে উন্নতমানের সোয়াজ লুঙ্গির লেবেল লাগিয়ে বিক্রি করার সময় হাতেনাতে ব্যবসায়ী আবদুল মতিনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করেন।একইভাবে বাজারের মুজাহিদ প্রিন্টার্সে ওই সব নকল লেবেল তৈরি করার অভিযোগে কারখানার মালিক মিজবা উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।