দুই ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে করমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে গতকাল শনিবার বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এলাকাবাসী জানান, গতকাল ভোররাতে ওই সীমান্ত দিয়ে করমুডাঙ্গা গ্রামের দাউদ আলীর ছেলে আরিফ হোসেন (২৭) ও রেজাউলের ছেলে হুমায়ন কবির (২৫) অবৈধভাবে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। পথে ভারতের তালতলী বিএসএফ ক্যাম্পের টহল দল তাঁদের সেখান থেকে ধরে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ বিজিবি ক্যাম্পের করমুডাঙ্গা ক্যাম্প ইনচার্জ হাবিলদার জালাল উদ্দীন জানান, বিষয়টি জানার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত চেয়ে তালতলী বিএসএফ ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে। বিএসএফ ওই দুজনকে নিকটবর্তী বামনগোলা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে।