দুই ব্যবসায়ীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আনোয়ারকে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালত। এ সময় আদালত প্রতিষ্ঠানের সব পলিথিন জব্দ করেন। একই আদালত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে মাসুম নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেন।