দুই ব্যবসায়ীর সন্ধানের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার লাকসামে নিখোঁজ দুই ব্যবসায়ী সাবেক সাংসদ মো. সাইফুল ইসলাম ওরফে হিরু এবং মো. হুমায়ুন কবির পারভেজের সন্ধানের দাবিতে গত বুধবার মানববন্ধন হয়েছে। লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ওই দিন বিকেলে পৌর শহরের বাইপাস এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শিব্বীর আহমেদ, পরিষদের প্রধান সমন্বয়ক মো. আবদুল কুদ্দুস, নিখোঁজ হুমায়ুনের ছোট ভাই মো. গোলাম ফারুক প্রমুখ।
বক্তরা বলেন, এ ঘটনার ১৪ দিন পার হলেও ওই দুই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অবিলম্বে ওই দুই ব্যক্তির সন্ধান চায় লাকসামের মানুষ।