দুই ব্লগারের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবাদী ব্লগার হিসেবে আসিফ মহিউদ্দিন চলতি বছরের ‘ফ্রি এক্সপ্রেশন অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। প্রয়াত ব্লগার আহমেদ রাজীব হায়দারকে দেওয়া হয়েছে মরণোত্তর পুরস্কার। ওয়ার্ল্ড হিউম্যানিস্ট কংগ্রেসে এ পুরস্কার ঘোষণা করা হয়। গত শনিবার এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক মানবতাবাদী সংগঠন ব্রিটিশ হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়। ব্লগার রাসেল পারভেজ, সুব্রত অধিকারী ও মশিউর রহমানের পক্ষে পুরস্কার সংগ্রহ করেন আসিফ মহিউদ্দিন। ব্লগার রাজীবকে গত বছর কুপিয়ে হত্যা করা হয়। ইন্টারনেটে ইসলাম ও শরিয়াহ আইনের সমালোচনা করার জেরে গত বছরের শুরুর দিকে আসিফ মহিউদ্দিনকে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। পরে সরকার তাঁর ব্লগটি বন্ধ ও তাঁকে গ্রেপ্তার করে। হিউম্যানিজম ডট ওআরজি