প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সোহেল (৩২) ও তাঁর ছোট ভাই শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেনকে (২৫) দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। নাটোরের আলাইপুর মহল্লায় নিজ বাড়ি থেকে সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাঁঁদের দেওয়া তথ্যমতে বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি রিভলবার, ১০টি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
নাটোর প্রতিনিধি