দুই ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের হাশেম জমাদ্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ইশারত জমাদ্দার (৩৪) ও তানজু জমাদ্দার (২৩)। এ ব্যাপারে নগরকান্দা থানার পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। দুই ভাইকে গতকাল রোববার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।