দুই ভাইবোনকে বাঁচাতে দরকার তিন লাখ টাকা
সামিয়া মাহমুদ (৯) ও তামিম মাহমুদ (৭) দুই ভাইবোন। দুজনই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। সামিয়া ঢাকার বাড্ডার একটি স্কুলের চতুর্থ শ্রেণির ও তামিম প্রথম শ্রেণির শিক্ষার্থী। ক্যানসারে আক্রান্ত হওয়ায় তাদের পড়াশোনা এখন বন্ধ হওয়ার পথে।
শিশু দুটির বাবা খায়ের মাহমুদ বলেন, নোয়াখালীর সেনবাগের পোরিকোট গ্রামে তাঁর বাড়ি। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি ও তাঁর স্ত্রীও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ইতিমধ্যে তাঁর হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। এখন বাচ্চা দুটির ক্যানসার ধরা পড়েছে। বাচ্চা দুটিকে নিয়মিত রক্ত দিতে হয়। নিজের ও দুই বাচ্চার চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সর্বস্বান্ত হওয়ার পথে তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশু দুটির অস্ত্রোপচার করতে হবে। এতে দরকার অন্তত তিন লাখ টাকা। কিন্তু তাদের অসহায় বাবা এ টাকা জোগাড় করতে পারছেন না। তাই ছেলেমেয়ে দুটিকে বাঁচাতে সমাজের দানশীল ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: খায়ের মাহমুদ, হিসাব নম্বর ০০১.০০৭.৯৭৭, সোনালী ব্যাংক, বনানী বাজার শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।