দুই ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় রুবায়েত হোসেন (৫) ও জুনায়েদ হোসেন (৩) নামে দুই ভাই পানিতে ডুবে মারা গেছে। গতকাল বুধবার দুপুরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রমজান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু দুটি ওই বাড়ির মো. হোসেনের ছেলে। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক শাহেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।