দুই ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয়েছে লিয়ান (১২) ও ঈমন (১০) দুই ভাই। গত রোববার নগরের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পর বাসায় ফিরে আসেনি তারা। এ ব্যাপারে তাদের বাবা মো. শাহাবউদ্দিন হালিশহর থানায় সাধারণ ডায়েরি করেছেন।লিয়ান রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং ঈমন একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। বাড়ি থেকে বের হওয়ার সময় দুজনের পরনে স্কুলের পোশাক এবং কাঁধে স্কুলব্যাগ ছিল।মো. শাহাবউদ্দিন জানান, ওই দিন দুপুর দুইটা পর্যন্ত তারা স্কুলে ছিল বলে তাদের সহপাঠীরা জানিয়েছে।